9-10 H Math 3.2

 অনুশীলনী-৩.২

১. নিচের বামের চিত্রে XY রেখাংশে AB এর লম্ব অভিক্ষেপ কোনটি?

ক) AB   খ) BC    গ) AC    ঘ) XY

উত্তরঃ খ



২. উপরের ডানের চিত্রে কোনটি লম্ববিন্দু?

ক) D   খ) E    গ) F    ঘ) O

উত্তরঃ ঘ

৩. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 3 সেমি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?

ক) 4.5 সেমি  খ) 3.46 সেমি  গ) 4.24 সেমি  ঘ) 2.59 সেমি

উত্তরঃ খ



উপরের চিত্রে D, E, F যথাক্রমে BC, AC ও AB এর মধ্যবিন্দু। সেই আলোকে ৪-৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

৪. G বিন্দুর নাম কী?

ক) লম্ববিন্দু   খ) অন্তঃকেন্দ্র   গ) ভরকেন্দ্র    ঘ) পরিকেন্দ্র

উত্তরঃ গ

৫. △ABC এর শীর্ষ বিন্দু তিনটি দিয়ে অঙ্কিত বৃত্তের নাম কী?

ক) পরিবৃত্ত     খ) অন্তুর্বৃত্ত     গ) বহির্বৃত্ত      ঘ) নববিন্দুবৃত্ত

উত্তরঃ ক

৬. △ABC এর ক্ষেত্রে নিচের কোনটি এ্যাপোলোনিয়াসের উপপাদ্যকে সমর্থন করে?

ক) AB2+AC2=BC2   খ) AB2+AC2=2(AD2+BD2)

গ) AB2+AC2=2(AG2+GD2)   ঘ) AB2+AC2=2(BD2+CD2)

উত্তরঃ খ

৭. ABC ত্রিভুজের পরিবৃত্তস্থ যেকোনো বিন্দু P থেকে BC ও CA এর উপর PD ও PE লম্ব অঙ্কন করা হয়েছে। যদি ED রেখাংশ AB কে O বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ কর যে, PO রেখা AB এর উপর লম্ব, অর্থাৎ PO⊥AB।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, P, ABC ত্রিভুজের পরিবৃত্তস্থ যেকোনো একটি বিন্দু। PD⊥BC ও PE⊥AC। ED রেখাংশ AB কে O বিন্দুতে ছেদ করে । প্রমাণ করতে হবে যে, PO রেখা AB এর উপর লম্ব, অর্থাৎ PO⊥AB।

প্রমাণঃ

আমরা জানি, পরিবৃত্তস্থ কোনো বিন্দু হতে কোনো ত্রিভুজের বাহুত্রয়ের ওপর অঙ্কিত লম্বত্রয়ের পাদবিন্দুগুলো সমরেখ।

এখানে, PD⊥BC, PE⊥AC এবং ED রেখাংশ Ab কে O বিন্দুতে ছেদ করায় D, E, O সমরেখ। সুতরাং O বিন্দু অবশ্যই P হতে AB এর ওপর লম্বের পাদবিন্দু হবে।

অর্থাৎ PO⊥AB (প্রমাণিত)।

৮. △ABC এর ∠C সমকোণ। C থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব CD হলে, প্রমাণ কর যে, CD2=AD.BD।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △ABC এর ∠C=900। CD, AB এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে, CD2=AD.BD।

প্রমাণঃ

△ABD-এ ∠BDC=900 [CD, AB এর উপর লম্ব]

CB2=CD2+BD2

বা, CD2=CB2-BD2……….(i)

একইভাবে, △ADC-এ

CD2=AC2-AD2………(ii)

এখন, (i)+(ii) করে পাই,

2CD2=AC2+CB2-BD2-AD2

বা, 2CD2=AB2-BD2-AD2 [△ABC-এ ∠C=900; AB2=AC2+CB2]

বা, 2CD2=(AD+BD)2-BD2-AD2 [AB=AD+BD]

বা, 2CD2=AD2+BD2+2AD.BD-BD2-AD2

বা, 2CD2=2AD.BD

বা, CD2=AD.BD [প্রমাণিত]

৯. △ABC এর শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব AD, BE ও CF রেখাত্রয় O বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, AO.OD=BO.OE=CO.OF।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △ABC এর শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব AD, BE ও CF রেখাত্রয় O বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, AO.OD=BO.OE=CO.OF।

প্রমাণঃ

△BOF ও △COE-এ

∠OFB=∠OEC=900   [CF⊥AB, BE⊥AC]

এবং ∠BOF=∠COE [বিপ্রতীপ কোণ]

ত্রিভুজ দুইটি সদৃশকোণী।

∴ত্রিভুজ দুইটি সদৃশ।

অতএব,

BO      OF

-----=------
CO      OE

বা, BO.OE=CO.OF………..(i)

আবার,

△BOD ও △AOE-এ

∠ODB=∠OEA=900   [AD⊥BC, BE⊥AC]

এবং ∠BOD=∠AOE [বিপ্রতীপ কোণ]

ত্রিভুজ দুইটি সদৃশকোণী।

∴ত্রিভুজ দুইটি সদৃশ।

অতএব,

BO      OD

-----=------
AO      OE

বা, AO.OD=BO.OE………..(ii)

এখন সমীকরণ (i) ও (ii) হতে পাই,

∴AO.OD=BO.OE=CO.OF (প্রমাণিত)

১০. AB ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা AC ও BD পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, AB2=AC.AP+BD.BP।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে,

AB ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা AC ও BD পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, AB2=AC.AP+BD.BP।

অঙ্কনঃ

A,D; B,C ও C,D যোগ করি।

প্রমাণঃ

△ABD এর ∠ADB=900 [∠ADB অর্ধবৃত্তস্থ কোণ বলে]

∴ AB2=AD2+BD2………….(i)

একইভাবে,

△ABC এ

AB2=BC2+AC2………(ii)

(i)+(ii) করে পাই,

AB2+AB2=AD2+BC2+AC2+BD2

বা, 2AB2= AD2+BC2+AC2+BD2…..(iii)

আবার,

△APD এর ∠ADB=900 [∠ADB অর্ধবৃত্তস্থ কোণ বলে]

AP2=AD2+DP2

বা, AD2=AP2-DP2

একইভাবে,

△PBC এ

PB2=BC2+PC2

বা, BC2=PB2-PC2

এখন,

AD2 ও BC2 এর মান (iii) নং এ বসিয়ে পাই,

2AB2=AP2-DP2+PB2-PC2+AC2+BD2

বা, 2AB2=AP2-(BD-BP)2+PB2-(AC-AP)2+AC2+BD2

বা, 2AB2=AP2-(BD2+BP2-2BD.BP)+PB2-(AC2+AP2-2AC.AP)+AC2+BD2

বা, 2AB2=AP2-BD2-BP2+2BD.BP+PB2-AC2-AP2+2AC.AP+AC2+BD2

বা, 2AB2=2BD.BP+2AC.AP

বা, AB2=BD.BP+AC.AP [প্রমাণিত]

১১. কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3 সেমি হলে ঐ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, O, ABC সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, তাহলে এর ব্যাসার্ধ OA=OB=OC=3 সেমি (দেওয়া আছে)। বাহুর দৈর্ঘ্য AB=BC=CA=a (ধরি) নির্ণয় করতে হবে।

বাহুর দৈর্ঘ্য নির্ণয়ঃ

AD⊥BC আঁকি যা BC কে D বিন্দুতে ছেদ করে। AD⊥BC হওয়ায় △ABD ও △ACD উভয়ে সমকোণী ত্রিভুজ।

△ABD ও △ACD ত্রিভুজদ্বয়ের অতিভুজ AB=অতিভুজ AC [ABC সমবাহু বলে]

এবং AD সাধারণ বাহু।

∴ △ABD ≅ △ACD

∴ BD=CD অর্থাৎ AD একটি মধ্যমা।

এখন, যেহেতু D,BC এর মধ্যবিন্দু এবং AD⊥BC সেহেতু AD অবশ্যই কেন্দ্র O দিয়ে যাবে।

অনুরুপভাবে, প্রমাণ করা যায় যে, B ও C শীর্ষ হতে অঙ্কিত মধ্যমা দুইটিও O বিন্দু দিয়ে যায়। সুতরাং O, △ABC এর ভরকেন্দ্র।

∴ AO : OD = 2 : 1

বা, AO/OD=2/1

বা, OD= ½AO

বা, OD=½✕3 সেমি

বা, OD=3/2  সেমি

এবং BD=½ BC = ½ a সেমি

আবার, OBD সমকোণী ত্রিভুজে,

OB2=OD2+BD2

বা, (3)2=(3/2)2+(a/2)2

বা, 9=(9/4)+(a.a/4)  

বা, 36=9+a2  [উভয়পক্ষকে 4 দ্বারা গুণ করে]

বা, a2=36-9

বা, a2=27

বা, a=√27

বা, a=3√3 সেমি।

বা, AB=BC=CA=3√3 সেমি।

অর্থাৎ, প্রদত্ত ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি।


১২. ABC সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু A হতে ভূমি BC এর উপর অঙ্কিত লম্ব AD এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ R হলে প্রমাণ কর যে, AB2=2R.AD।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

মনে করি, সমদ্বিবাহু ত্রিভুজ ABC এ AB=AC। A হতে BC এর ওপর অঙ্কিত লম্ব AD এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ R। প্রমাণ করতে হবে যে, AB2=2R.AD.

অঙ্কনঃ

AD-কে বর্ধিত করি, যেন তা পরিবৃত্তকে E বিন্দুতে ছেদ করে। C,E যোগ করি।

প্রমাণঃ

△ADC ও △ACE এ

∠ADC=∠ACE

[অর্ধবৃত্তস্থ ∠ACE=900 এবং AD,BC এর ওপর লম্ব বলে ∠ADC=900]

∠EAC সাধারণ কোণ।

এবং অবশিষ্ট ∠ACD=অবশিষ্ট ∠AEC.

∴ ত্রিভুজদ্বয় সদৃশকোণী তথা সদৃশ।

অতএব,

AD         AC

------ = -------
AC         AE

[সদৃশকোণী ত্রিভুজদ্বয়ের অনুরুপ বাহুগুলোর অনুপাত সমান]

বা, AC2=AE.AD

বা, AB2=AE.AD……..(i)

আবার, সমকোণী ত্রিভুজ ABD ও ACD এর মধ্যে

অতিভুজ AB=অতিভুজ AC

AD সাধারণ বাহু।

∴ △ABD ≅ △ACD

∴ BD=CD

অর্থাৎ, AD⊥BC এবং AD,BC এর সমদ্বিখজন্ডক।

∴ AD বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।

[কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখন্ডিত করে]

∴ AE, △ABC এর পরিব্যাস।

∴AE=2R

তাহলে, (i) হতে পাই,

AB2=2R.AD (প্রমাণিত)

১৩. ABC ত্রিভুজের ∠A এর সমদ্বিখন্ডক BC কে D বিন্দুতে এবং ABC পরিবৃত্তকে E বিন্দুতে ছেদ করেছে। দেখাও যে, AD2=AB.AC-BD.DC।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △ABC এর ∠A এর সমদ্বিখন্ডক রেখাংশ BC কে D বিন্দুতে এবং ABC পরিবৃত্তকে E বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে,  AD2=AB.AC-BD.DC.

অঙ্কনঃ C,E যোগ করি।

প্রমাণঃ

△ABD ও △ACE-এ

∠BAD=∠CAE [AD, ∠A এর সমদ্বিখন্ডক]

এবং ∠ABD=∠AEC [একই বৃত্তাংশস্থিত কোণ]

অতএব, অবশিষ্ট ∠ADB=অবশিষ্ট ∠ACE

∴ ত্রিভুজদ্বয় সদৃশকোণী।

∴ ত্রিভুজদ্বয় সদৃশ।

তাহলে,

AD          AB

------ = ------
AC          AE

[দুইটি সদৃশ ত্রিভুজের অনুরুপ বাহুগুলোর অনুপাত সমান]

বা, AB.AC=AD.AE……(i)

আবার, △ABD ও △CDE এ

∠ABD=∠CED [একই বৃত্তাংশস্থিত কোণ]

এবং ∠ADB=∠CDE [বিপ্রতীপ কোণ]

অতএব, অবশিষ্ট ∠BAD=অবশিষ্ট ∠DCE

∴ ত্রিভুজদ্বয় সদৃশকোণী।

∴ ত্রিভুজদ্বয় সদৃশ।

তাহলে,

BD          AD

------ = ------
DE          DC

[দুইটি সদৃশ ত্রিভুজের অনুরুপ বাহুগুলোর অনুপাত সমান]

বা, AD.DE=BD.DC…..(ii)

এখন, সমীকরণ (i) হতে পাই,

AB.AC=AD.AE

বা, AB.AC =AD(AD+DE)

বা, AB.AC =AD.AD+AD.DE

বা, AB.AC =AD2+AD.DE

বা, AD2=AB.AC-AD.DE

বা, AD2=AB.AC-BD.DC [সমীকরণ (ii) হতে মান বসিয়ে]

অর্থাৎ, AD2=AB.AC-BD.DC (দেখানো হলো)    

১৪. ABC ত্রিভুজের AC ও AB বাহুর উপর যথাক্রমে BE ও CF লম্ব। দেখাও যে, △ABC : △AEF = AB2 : AE2।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC ত্রিভুজের AC ও AB বাহুর উপর যথাক্রমে BE ও CF লম্ব। E,F যোগ করি। দেখাতে হবে যে, △ABC : △AEF = AB2 : AE2।

প্রমাণঃ

∠BEC=∠BFC=এক সমকোণ   [AC ও AB বাহুর উপর যথাক্রমে BE ও CF লম্ব]

যেহেতু কোণ দুইটি BC এর একই পাশে অবস্থিত সেহেতু B,C,E,F বিন্দু চারটি সমবৃত্ত।

∴ BCEF চতুর্ভুজটি বৃত্তস্থ।

এখন, △ABC ও △AEF এর মধ্যে

∠AEF=∠ABC

এবং ∠AFE=∠ACB

[বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ বিপরীত অন্তঃস্থকোণের সমান]

∠A সাধারন কোণ।

∴ △ABC ও △AEF সদৃশ

তাহলে,

△ABC         AB2

--------- = --------
 △AEF         AE2

বা, △ABC : △AEF = AB2 : AE2 (দেখানো হলো)

১৫. △PQR এ PM, QN ও RS মধ্যমাত্রয় O বিন্দুতে ছেদ করেছে।



ক) O বিন্দুটির নাম কী? O বিন্দু PM কে কী অনুপাতে বিভক্ত করে?

সমাধানঃ

O বিন্দুটির নাম হলো ভরকেন্দ্র।

O বিন্দু PM কে 2 : 1 অনুপাতে বিভক্ত করে।

খ) △PQR হতে PQ2+PR2=2(PM2+QM2) সম্পর্কটি প্রতিষ্ঠিত কর।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △PQR-এ PM, QN, RS মধ্যমাত্রয় O বিন্দুতে ছেদ করে। PQ2+PR2=2(PM2+QM2) সম্পর্কটি প্রতিষ্ঠা করতে হবে।

অঙ্কনঃ

P হতে OR এর উপর PD লম্ব আঁকি।

সম্পর্ক প্রতিষ্ঠাঃ

△PQM-এ ∠PMQ সূক্ষ্মকোণ

∴ PQ2=PM2+QM2-2QM.DM…..(i)

[সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে]

আবার, △PMR-এ ∠PMR স্থূলকোণ

∴ PR2=PM2+MR2+2MR.DM…..(ii)

[স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে]

(i)+(ii) করে পাই,

PQ2+ PR2= PM2+QM2-2QM.DM+PM2+MR2+2MR.DM

            =(PM2+PM2)+(QM2+MR2)-2QM.DM+2MR.DM

            =(PM2+PM2)+(QM2+QM2)-2QM.DM+2QM.DM  [মধ্যমা বলে QM=MR]

            =2PM2+2QM2

            =2(PM2+QM2)

∴ PQ2+PR2=2(PM2+QM2) সম্পর্কটি প্রতিষ্ঠিত হলো।

গ) দেখাও যে, △PQR এর বাহু তিনটির বর্গের সমষ্টি O বিন্দু হতে শীর্ষবিন্দু তিনটির দূরত্বের বর্গের সমষ্টির তিনগুণ।

সমাধানঃ



বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, △PQR-এ PM, QN, RS মধ্যমাত্রয় O বিন্দুতে ছেদ করে। দেখাতে হবে যে, PQR এর বাহু তিনটির বর্গের সমষ্টি O বিন্দু হতে শীর্ষবিন্দু তিনটির দূরত্বের বর্গের সমষ্টির তিনগুণ অর্থাৎ PQ2+PR2+QR2=3(OP2+OR2+OQ2)

প্রমাণঃ 

খ হতে পাই,

PQ2+PR2=2(PM2+QM2)

বা, PQ2+PR2=2PM2+2QM2

বা, PQ2+PR2=2PM2+2. (½.QR)2  [M, QR এর মধ্যবিন্দু বলে; কারন PM মধ্যমা]

বা, PQ2+PR2=2PM2+2. ¼.QR2

বা, PQ2+PR2=2PM2+ ½QR2…….(i)

অনুরুপভাবে পাই,

PQ2+QR2=2QN2+ ½.PR2…….(ii)

এবং,

QR2+PR2=2SR2+ ½PQ2…….(iii)

(i)+(ii)+(iii) করে পাই,

 PQ2+PR2+ PQ2+QR2+QR2+PR2=2PM2+ ½QR2+2QN2+ ½.PR2+2SR2+ ½PQ2

বা, 2(PQ2+QR2+PR2)=2(PM2+QN2+SR2)+ ½(PQ2+QR2+PR2)

বা,  4(PQ2+QR2+PR2)=4(PM2+QN2+SR2)+(PQ2+QR2+PR2) [উভয়পক্ষকে 2 দ্বারা গুণ করে]

বা, 4(PQ2+QR2+PR2)- (PQ2+QR2+PR2)= 4(PM2+QN2+SR2)

বা, 3(PQ2+QR2+PR2)=4(PM2+QN2+SR2)

বা, 3(PQ2+QR2+PR2)=4PM2+4QN2+4SR2…..(iv)

আমরা জানি, ত্রিভুজের মধ্যমাগুলো সম্পাত বিন্দুতে 2 : 1 অনুপাতে বিভক্ত করে।

অতএব,

PO          2

------ = ------
OM         1

      OM         1

বা, ------ = ------
      PO           2

      OM+PO       1+2

বা, ----------- = ---------
           PO              2

            [যোজন করে]

      PM            3

বা, -------- =--------
      PO             2

বা, 2PM=3PO

বা, 4PM2=9PO2

একইভাবে, 4QN2=9QO2; 4SR2=9OR2

এই মানগুলো (iv) নং এ বসিয়ে পাই,

3(PQ2+QR2+PR2)= 9PO2+9QO2+9OR2

বা, 3(PQ2+QR2+PR2)= 9(PO2+QO2+OR2)

বা, (PQ2+QR2+PR2)= 3(PO2+QO2+OR2) [দেখানো হলো]

১৬. নিচের চিত্রে S, O যথাক্রমে △ABC এর পরিকেন্দ্র ও লম্ববিন্দু। AP মধ্যমা, BC=a, AC=b এবং AB=c।



ক) OA এবং SP এর মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

সমাধানঃ

আমরা জানি, কোনো ত্রিভুজের লম্ব বিন্দু থেকে শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ঐ শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ।  △ABC এর লম্ব বিন্দু O থেকে A শীর্ষের দূরত্ব OA এবং পরিকেন্দ্র S থেকে A শীর্ষের বিপরীত বাহু  BC এর দূরত্ব SP.

∴ OA=2SP

ইহাই OA ও SP এর মধ্যে সম্পর্ক।

খ) দেখাও যে, S, G, O একই সরল রেখায় অবস্থিত।

সমাধানঃ

চিত্রে S হলো △ABC এর পরিকেন্দ্র এবং O হলো △ABC এর লম্ববিন্দু। AP হলো ত্রিভুজটির একটি মধ্যমা। S,O এর সংযোগ রেখা SO এবং AP পরস্পরকে G বিন্দুতে ছেদ করে। তাহলে G বিন্দু ভরকেন্দ্র হলে S, G, O একই সরল রেখায় অবস্থিত হবে।

এখন, ক হতে পাই, OA=2SP.

এখন যেহেতু AD ও SP উভয়ই BC এর ওপর লম্ব সেহেতু AD।।SP.

এখন AD।।SP এবং AP এদের ছেদক।

∴ ∠PAD=∠APS [একান্তর কোণ]

অর্থাৎ, ∠OAG=∠SPG.

এখন, △AGO এবং △PGS এর মধ্যে

∠OAG=∠SPG [একান্তর কোণ]

∠AGO=∠PGS [বিপ্রতীপ্ কোণ]

∴ অবশিষ্ট ∠AOG=অবশিষ্ট ∠PSG

∴ △AGO এবং △PGS সদৃশকোণী।

সুতরাং,

AG         OA

------ = -------
GP          SP

      AG         2SP

বা, ------ = --------
      GP          SP

            [(i) নং হতে]

বা, AG : GP = 2 : 1

অর্থাৎ G বিন্দু  AP মধ্যমাকে 2 : 1 অনুপাতে বিভক্ত করেছে।

∴ G বিন্দু △ABC এর ভরকেন্দ্র।

অর্থাৎ S, G, O একই সরলরেখায় অবস্থিত (দেখানো হলো)

গ) ∠C সূক্ষ্মকোণ হলে, a.CD=b.CE সমীকরণটি প্রতিষ্ঠিত কর।

সমাধানঃ

AD⊥BC হওয়ায় △ABC এর ∠ACB সূক্ষ্মকোণ এবং CD, BC বাহুতে AC বাহুর লম্ব অভিক্ষেপ।

∴ AB2=AC2+BC2-2BC.CD……(i)

এবং CE, AC বাহুতে BC বাহুর লম্ব অভিক্ষেপ।

∴ AB2=BC2+AC2-2AC.CE……(ii)

(i) ও (ii) নং হতে পাই,

AC2+BC2-2BC.CD=BC2+AC2-2AC.CE

বা, -2BC.CD=-2AC.CE

বা, BC.CD=AC.CE

বা, a.CD=b.CE [সমীকরণটি প্রতিষ্ঠিত হলো]

Post a Comment

0 Comments