9-10 H Math 11.4

 অনুশীলনী-১১.৪

সরলরেখার সমীকরণঃ সরলরেখার বা রেখার সমীকরণ নির্ণয়

১. A(-1,3) এবং B(2,5) হলে AB এর

(i)  দৈর্ঘ্য √13 একক

(ii) ঢাল 2/3

(iii) সমীকরণ 2x-3y = 11

নিচের কোনটি সঠিক?

ক) i, ii     খ)  i,iii    গ) ii,iii      ঘ) i,ii iii

উত্তরঃ ক

[(i) AB এর দৈর্ঘ্য =√{(2+1)2+(5-3)2}=√(9+4)= √13

(ii) AB এর ঢাল

       5-3

    =-------
       2+1

         2

    =-------
         3

(iii) AB এর সমীকরণ

     x-(-1)      y-3

    -------=--------
     -1-2       3-5

বা, (y-3).-3=2(X+1)

বা, 3y-9=2x+2

বা, 2x-3y=-9-2

বা, 2x-3y = -11 ]

২. √{s(s-a)(s-b)(s-c) এ s দ্বারা বুঝায়

ক) ত্রিভুজের ক্ষেত্রফল   খ) বৃত্তের ক্ষেত্রফল

গ) ত্রিভুজের অর্ধ পরিসীমা  ঘ) বৃত্তের অর্ধ পরিধি

উত্তরঃ গ

[√{s(s-a)(s-b)(s-c) দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল ব্যঝায় যার বাহু তিনটির দৈর্ঘ্য a, b, c এবং অর্ধপরিসীমা s = (a+b+c)/2]

৩. নিচের চিত্র হতে উত্তর দাওঃ



ত্রিভুজটির ক্ষেত্রফল

ক) 12 বর্গ একক   খ) 15 বর্গ একক  

গ) 6 বর্গ একক      ঘ) 60 বর্গ একক  

উত্তরঃ গ

[ABC সমকোণী, তাহলে BC=√(AC2-AB2)=√(52-32)= √(25-9)= √16=4 একক।

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল

= ½ ABBC

= ½ 34

= 6 বর্গ একক ]

৪. নিচের চিত্র হতে উত্তর দাওঃ



AB রেখার ঢাল

ক) 2    খ) -2     গ) 0     ঘ) 6

উত্তরঃ খ

[AB এর ঢাল

    1-(-3)

=--------
     1-3 

    1+3

=--------
     -2 

       4

=--------
     -2 

= -2  ]

৫. x-2y-10 = 0 ও  2x+y-3 = 0 রেখা দুইটির ঢাল দুইটির গুণফল

ক) -2    খ) 2     গ) -3     ঘ)-1

উত্তরঃ ঘ

[ x-2y-10 = 0

বা, y = ½ x – 5 রেখার ঢাল m1 = ½

আবার,

2x+y-3 = 0

বা, y = -2x+3 রেখার ঢাল m2=-2

অতএব, ঢালদ্বয়ের গুণফল m1m2= ½  (-2) = -1 ]

৬. y=x/2+2 এবং 5x-10y+20 = 0  সমীকরণদ্বয়

ক) দুটি ভিন্ন রেখা নির্দেশ করে    খ) একই রেখা নির্দেশ করে

গ) রেখাদ্বয় সমান্তরাল         ঘ) রেখাদ্বয় পরস্পরচ্ছেদী

উত্তরঃ খ

[y=x/2+2

বা, 10y = 5x+20    {10 দ্বারা গুণ করে}

বা, 5x-10y+20 = 0

অর্তায় ১ম সমীকরণ = ২য় সমীকরণ]

৭. y=x-3 এবং y=-x+3 এর ছেদবিন্দু

ক) (0,0)     খ) (0,3)     গ) (3,0)     ঘ) (-3,3)

উত্তরঃ গ

[ y=x-3…….(i)

এবং y = -x+3……(ii)

তাহলে, x-3 = -x+3

বা, 2x = 3+3 = 6

বা, x =6/2 = 3

x=3, (i) নং এ বসিয়ে

y = 3-3 = 0

অতএব, সমীকরনদ্বয়ের ছেদবিন্দু (3,0).]

৮. x=1, y=1 রেখা দুইটি যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক

ক) (0,1)    খ) (1,0)    গ) (0,0)     ঘ) (1,1)

উত্তরঃ ঘ

৯. x=1, y=1 রেখাদ্বয় অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রটি তৈরি করে তার ক্ষেত্রফল

ক) ½ বর্গ একক   খ)1 বর্গ একক

গ) 2 বর্গ একক    ঘ) 4 বর্গ একক

উত্তরঃ খ

[x=1, y=1 রেখাদ্বয় যথাক্রমে Y ও X অক্ষের সাথে সমান্তরাল রেখা। অর্থাৎ রেখাদ্বয় অক্ষদ্বয়ের সাথে যে বর্গ ক্ষেত্র উৎপন্ন করে তার বাহুর দৈর্ঘ্য 1 একক। অতএব ক্ষেত্রফল = 12 = 1 বর্গ একক]

১০. একটি সরলরেখার সমীকরণ.নির্ণয় কর.যা (2,-1) বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল 2।

সমাধানঃ

দেওয়া আছে, ঢাল m = 2 এবং নির্দিষ্ট বিন্দু (2,-1)

অতএব, (x1,y1) বিন্দুগামী এবং m.ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ

y-y1=m(x-x1)

বা, y-(-1)  = 2(x-2)

বা, y+1 = 2x-4

বা, y =2x-5 (Ans.)

১১. নিন্মোক্ত বিন্দুসমূহ দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় কর।

ক) A(1,5), B(2,4)

সমাধানঃ

আমরা জানি, (x1,y1) এবং (x2,y2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-x1     x1-x2

----- = ---------
y-y1     y1-y2

এখানে, (x1,y1)=(1,5) ও (x2,y2)=(2,4)

অতএব, A(1,5) ও B(2,4) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-1     1-2

----- = ------
y-5      5-4

      x-1      -1

বা, ----- = ------
      y-5        1

বা, x-1 = -(y-5)

বা, x-1 = -y+5

বা, -y+5=x-1

বা, -y =x-1-5

বা, -y =x -6

বা, y =-x+6 (Ans.)

খ) A(3,0), B(0,-3)

আমরা জানি, (x1,y1) ও (x2,y2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-x1     x1-x2

-----  = ------
y-y1     y1-y2

এখানে, (x1,y1)=(3,0) ও (x2,y2)=(0,-3)

অতএব, A(3,0) ও B(0,-3) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-3      3-0

----- = ------
y-0      0+3

      x-3       3

বা, ----- = ------
        y        3

বা, 3y = 3x – 9

বা, y =x-3 (Ans.)

গ) A(a,0), B(2a,3a)

আমরা জানি, (x1,y1) ও (x2,y2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-x1     x1-x2

----- = --------
y-y1     y1-y2

এখানে, (x1,y1)=(a,0) ও (x2,y2)=(2a,3a)

অতএব, A(a,0) ও B(2a,3a) বিন্দুগামী সরলরেখার সমীকরণ,

x-a      a-2a

-----=------
y-0      0-3a

      x-a       -a

বা, ----- = ------
        y       -3a

বা, -ya = -3ax+3a2

বা, -y = -3x+3a

বা, y=3x-3a


১২. নিন্মোক্ত প্রতিক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় কর।

ক) ঢাল 3 এবং y ছেদক 5

সমাধানঃ

এখানে ঢাল m=3 এবং y এর ছেদক c=5

অতএব, সরলরেখার সমীকরণ, y=mx+c = 3x+5

সুতরাং, y=3x+5 (Ans.)

খ) ঢাল 3 এবং y ছেদক -5

সমাধানঃ

এখানে ঢাল m=3 এবং y এর ছেদক c=-5

অতএব, সরলরেখার সমীকরণ, y=mx+c = 3x-5

সুতরাং, y=3x-5 (Ans.)

গ) ঢাল -3 এবং y ছেদক 5

সমাধানঃ

এখানে ঢাল m=-3 এবং y এর ছেদক c=5

অতএব, সরলরেখার সমীকরণ, y=mx+c = -3x+5

সুতরাং, y=-3x+5 (Ans.)

ঘ) ঢাল -3 এবং y ছেদক -5

সমাধানঃ

এখানে ঢাল m=-3 এবং y এর ছেদক c=-5

অতএব, সরলরেখার সমীকরণ, y=mx+c = -3x-5

সুতরাং, y=-3x-5 (Ans.)

উপরোক্ত চার রেখা একই সমতলে এঁকে দেখাও [এই রেখাসমূহের মাধ্যমে বুঝা যাবে ঢাল এবং y ছেদকের চিহ্নের জন্য রেখা কোন চতুর্ভাগে অবস্থান করবে]

সমাধানঃ

 (ক)

y=3x+5

বা, 0 = 3x+5 [y=0 ধরে]

বা, 3x = -5

বা, x = -5/3

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A1 বিন্দুতে ছেদ করলে পাই,

A1 বিন্দুর স্থানাঙ্ক (-5/3,0)

আবার,

y=3x+5

বা, y = 5 [x=0 ধরে]

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B1 বিন্দুতে ছেদ করলে পাই,

B1 বিন্দুর স্থানাঙ্ক (0,5)

(খ)

y=3x-5

বা, 0 = 3x-5 [y=0 ধরে]

বা, 3x = 5

বা, x = 5/3

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A1 বিন্দুতে ছেদ করলে পাই,

A2 বিন্দুর স্থানাঙ্ক (5/3,0)

আবার,

y=3x-5

বা, y = -5 [x=0 ধরে]

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B1 বিন্দুতে ছেদ করলে পাই,

B2 বিন্দুর স্থানাঙ্ক (0,-5)

(গ)

y=-3x+5

বা, 0 = -3x+5 [y=0 ধরে]

বা, 3x = 5

বা, x = 5/3

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A1 বিন্দুতে ছেদ করলে পাই,

A3 বিন্দুর স্থানাঙ্ক (5/3,0)

আবার,

y=-3x+5

বা, y = 5 [x=0 ধরে]

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B1 বিন্দুতে ছেদ করলে পাই,

B3 বিন্দুর স্থানাঙ্ক (0,5)

(ঘ)

y=-3x-5

বা, 0 = -3x-5 [y=0 ধরে]

বা, 3x = -5

বা, x = -5/3

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A1 বিন্দুতে ছেদ করলে পাই,

A1 বিন্দুর স্থানাঙ্ক (-5/3,0)

আবার,

y=-3x-5

বা, y = -5 [x=0 ধরে]

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B1 বিন্দুতে ছেদ করলে পাই,

B1 বিন্দুর স্থানাঙ্ক (0,-5)

উপরোক্ত রেখা চারটি নিচে একই সমতলে আঁকা হলোঃ



১৩. নিন্মোক্ত রেখাসমূহ x অক্ষকে ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নির্ণয় কর। তারপর রেখাসমূহ এঁকে দেখাও।

ক) y=3x-3

সমাধানঃ

y=3x-3

বা, 0 = 3x-3 [y=0 ধরে]

বা, 3x = 3

বা, x = 1

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A বিন্দুতে ছেদ করলে পাই,

A বিন্দুর স্থানাঙ্ক (1,0) (Ans.)

আবার,

y=3x-3

বা, y = -3 [x=0 ধরে]

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B বিন্দুতে ছেদ করলে পাই,

B বিন্দুর স্থানাঙ্ক (0,-3) (Ans.)

নিচের চিত্রে রেখাটি আঁকা হলোঃ



খ) 2y=5x+6

সমাধানঃ

2y=5x+6

বা, 0 = 5x+6 [y=0 ধরে]

বা, 5x = -6

বা, x = -6/5

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A বিন্দুতে ছেদ করলে পাই,

A বিন্দুর স্থানাঙ্ক (-6/5, 0) (Ans.)

আবার,

2y=5x+6

বা, 2y = 6 [x=0 ধরে]

বা, y = 3

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B বিন্দুতে ছেদ করলে পাই,

B বিন্দুর স্থানাঙ্ক (0,3) (Ans.)

নিচের চিত্রে রেখাটি আঁকা হলোঃ



গ) 3x-2y-4=0

সমাধানঃ

3x-2y-4=0

বা, 3x -4 =0 [y=0 ধরে]

বা, 3x = 4

বা, x = 4/3

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A বিন্দুতে ছেদ করলে পাই,

A বিন্দুর স্থানাঙ্ক (4/3, 0) (Ans.)

আবার,

3x-2y-4=0

বা, -2y-4 = 0 [x=0 ধরে]

বা, -2y = 4

বা, y =-2

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B বিন্দুতে ছেদ করলে পাই,

B বিন্দুর স্থানাঙ্ক (0,-2) (Ans.)

নিচের চিত্রে রেখাটি আঁকা হলোঃ



১৪. (k,0) বিন্দুগামী ও k ঢালবিশিষ্ট সরলরেখার সমীকরণ k এর মাধ্যমে নির্ণয় কর। যদি রেখাটি (5,6) বিন্দুগামী হয় তবে k এর মান নির্ণয় কর।

সমাধানঃ

(k,0) বিন্দুগামী ও K ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ,

(y-0)=k(x-k)  [যেহেতু, y-y1=m(x-x1)]

বা, y=k(x-k) (Ans.)

যদি রেখাটি (5,6) বিন্দুগামী হয়, তাহলে,

6 = k(5-k)

বা, 6 =5k-k2

বা, k2-5k+6 = 0

বা, k2-2k-3k+6=0

বা, k(k-2)-3(k-2) = 0

বা, (k-3)(k-2) = 0

বা, k-3 = 0       অথবা, k-2 = 0

বা, k=3             বা, k = 2

অতএব, k = 2,3 (Ans.)

১৫. (k2,2k) বিন্দুগামী এবং 1/k ঢালবিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় কর। যদি রেখাটি (-2,1) বিন্দু দ্বারা অতিক্রম করে তবে k এর সম্ভাব্য মান নির্ণয় কর।

সমাধানঃ

(k2,2k) বিন্দুগামী এ্বং 1/K ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ,

(y-2k)=1/k(x-k2)  [যেহেতু, y-y1=m(x-x1)]

বা, y-2k = x/k-k

বা, y = x/k-k+2k

বা, y = x/k+k (Ans.)

যদি রেখাটি (-2,1) বিন্দুগামী হয়, তাহলে,

1 = -2/k+k

বা, k =-2+k2 [উভয়পক্ষকে k দ্বারা গুণ করে]

বা, k2-k-2 = 0

বা, k2-2k+k-2 = 0

বা, k(k-2)+1(k-2) = 0

বা, (k+1)(k-2)=0

বা, k+1 = 0      অথবা, k-2 = 0

বা, k = -1         বা, k = 2

অতএব,

k  এর সম্বাব্য মান -1,2 (Ans.)

১৬. একটি রেখা A(-2,3) বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল ½ । রেখাটি যদি (3,k) বিন্দু দিয়েও যায় তবে k এর মান কত?

সমাধানঃ

A(-2,3) বিন্দুগামী ও ½ ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ,

(y-3) = ½ (x+2)

বা, y = x/2 +1 +3

বা, y = x/2 +4

রেখাটি (3,k) বিন্দু দিয়ে অতিক্রম করলে,

বা, k = 3/2 +4

বা, k = 11/(Ans.)

১৭. 3 ঢালবিশিষ্ট একটি রেখা A(-1,6) বিন্দু দিয়ে যায় এবং  x অক্ষকে B বিন্দুতে ছেদ করে। A বিন্দুগামী অন্য একটি রেখা  x অক্ষকে C(2,0) বিন্দুতে ছেদ করে।

ক) AB ও AC রেখার সমীকরণ নির্ণয় কর।

সমাধানঃ

A(-1,6) বিন্দু দিয়ে যায় এবং 3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ,

(y-6) = 3(x+1)   [যেহেতু, y-y1=m(x-x1)]

বা, y = 3x+3+6

বা, y = 3x+9

রেখাটি X অক্ষকে B বিন্দুতে ছেদ করে।

তাহলে, B বিন্দুতে কোটি, y = 0

বা, 3x+9 = 0

বা, x = -3

অতএব, B বিন্দুর স্থানাঙ্ক (-3,0)

তাহলে,

AB রেখার সমীকরণ,

x+1    -1+3

---- =-------
y-6       6-0

বা, (y-6)2 = (x+1)6

বা, 2y-12 = 6x+6

বা, 2y = 6x+6+12

বা, 2y = 6x+18

বা, y = 3x+9 (Ans.)

এবং, AC রেখার সমীকরণ,

x+1    -1-2

---- =-------
y-6       6-0

বা, (y-6).(-3) = (x+1)6

বা, -3y+18 = 6x + 6

বা, -3y =6x+6-18

বা, -3y = 6x-12

বা, y =-2x+4 (Ans.)

খ) ABC এর ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

ABC এর ক্ষেত্রফল

= ½

|

-1  -3  2  -1

  6   0  0   6

|

বর্গ

একক

= ½  (0+0+12+18-0-0) বর্গ একক

= ½ 30 বর্গ একক

= 15 বর্গ একক (Ans.)

১৮. দেখাও যে, y-2x+4=0 এবং 3y=6x+10 রেখাদ্বয় পরস্পপর ছেদ করে না। রেখাদ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা কর কেন সমীকরণ দুইটির সমাধান নাই।

সমাধানঃ

y-2x+4=0

বা, y = 2x-4……..(i)

এবং

3y=6x+10

বা, y = 2x+10/3……..(ii)

যেহেতু (i) ও (ii) উভয় রেখার ঢাল m1 = m= 2 এবং y অক্ষের কর্তিত অংশ যথাক্রমে -4 ও 10/3 অসমান। সুতরাং রেখাদ্বয় পরস্পপর সমান্তরাল এবং পরস্পর ছেদ করে না।

এখন,

y = 2x-4

বা, 2x -4 =0 [y=0 ধরে]

বা, 2x = 4

বা, x = 2

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A1 বিন্দুতে ছেদ করলে পাই,

A1 বিন্দুর স্থানাঙ্ক (2, 0)

আবার,

y = 2x-4

বা, y =-4 [x=0 ধরে]

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B1 বিন্দুতে ছেদ করলে পাই,

B1 বিন্দুর স্থানাঙ্ক (0,-4)

এবং,

y = 2x+10/3

বা, 2x +10/3 =0 [y=0 ধরে]

বা, 2x = -10/3

বা, x = -10/6 =-5/3

অর্থাৎ, রেখাটি X অক্ষকে A2 বিন্দুতে ছেদ করলে পাই,

A2 বিন্দুর স্থানাঙ্ক (-5/3, 0)

আবার,

y = 2x+10/3

বা, y =10/3 [x=0 ধরে]

অর্থাৎ, রেখাটি Y অক্ষকে B2 বিন্দুতে ছেদ করলে পাই,

B2 বিন্দুর স্থানাঙ্ক (0, 10/3)

ছক কাগজে A1, B1, A2 ও B2 বিন্দু স্থাপন করে রেখাদ্বয় আঁকা হলোঃ



সুতরাং, উপরিক্ত চিত্রে দেখা যাচ্ছে যে, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল অর্থাৎ তাদের কোনো ছেদবিন্দু নেই। তাই প্রদত্ত সমীকরণদ্বয়ের সমাধান নেই।


১৯. y=x+5, y=-x+5 এবং y=2 সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। ত্রিভুজটির চিত্র আঁক এবং ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

এখানে,

y=x+5…..(i)

y=-x+5…..(ii)

y=2……(iii)

এখন,

y=x+5

বা, y=5 যখন x=0

তাহলে, (i) নং রেখা X অক্ষকে (0,5) বিন্দুতে ছেদ করে।

y=x+5

বা, 0 = x+5 যখন y = 0

বা, x = -5

তাহলে, (i) নং রেখা Y অক্ষকে (-5,0) বিন্দুতে ছেদ করে।

আবার,

y=-x+5

বা, y = 5 যখন x=0

তাহলে, (ii) নং রেখা X অক্ষকে (0,5) বিন্দুতে ছেদ করে।

y = -x+5

বা, 0 = -x +5 যখন y = 0

বা, x = 5

তাহলে, (ii) নং রেখা Y অক্ষকে (5,0) বিন্দুতে ছেদ করে।

এবং

y=2

অর্থাৎ, এটি হলো. x অক্ষের সমান্তরাল রেখা. যা Y অক্ষকে (0,2) বিন্দুতে ছেদ করে।

উপরিউক্ত তথ্যের আলোকে রেখাগুলো গ্রাফ কাগজে আঁকা হলোঃ



চিত্র থেকে (i), (ii) ও (iii) নং রেখা দ্বারা গঠিত ত্রিভুজ ABC যার A(0,5), B(-3,2), C(3,2) এবং D বিন্দুর স্থানাঙ্ক (0,2).

এখন, ABC এর ভূমি

BC=BD+DC=3+3=6 একক।

উচ্চতা AD=OA-OD=5-2=3 একক।

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল

= ½BCAD বর্গ একক

= ½63 বর্গ একক

=9 বর্গ একক (Ans.)

২০. y=3x+5, এবং 3x+y=10 রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। রেখাদ্বয়ের চিত্র আঁক এবং X অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

y=3x+4

বা, 3x-y+4=0……..(i)

এবং,

3x+y=10

বা, 3x+y-10=0…….(ii)

প্রদত্ত রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে (i) ও (ii) নং সমীকরণের সমাধান।

(i)+(ii)---à

6x-6=0

বা,6x=6

বা, x=1

এখন, x=1, (i) নং এ বসিয়ে,

3.1-y+4=0

বা, -y+7=0

বা, y=7

তাহলে, রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক (1,7)

(i) নং রেখার উপর একটি বন্দু (1,7) এবং অপর একটি বিন্দু (-4/3,0) [(i) নং এ y=0 বসিয়ে]

(ii) নং রেখার উপর একটি বন্দু (1,7) এবং অপর একটি বিন্দু (10/3,0) [(ii) নং এ y=0 বসিয়ে]

এখন প্রাপ্ত বিন্দুগুলো গ্রাফ কাগজে বসিয়ে ত্রিভুজটি আঁকি।



ABC ত্রিভুজের ভূমি AC={(-4/3-10/3)2+(0-0)2} একক

            ={(-14/3)2} একক

            =14/3 একক

এবং উচ্চতা = 7 একক।

অতএব,

ABC এর ক্ষেত্রফল

= ½  14/3  7 বর্গ একক

49/3 বর্গ একক

=161/3 বর্গ একক (Ans.)

২১. প্রমাণ কর যে, 2y-x=2, y+x=7 এবং y=2x-5 রেখা তিনটি সমবিন্দু (concurrent) অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করে।

সমাধানঃ

প্রদত্ত রেখাত্রয়ঃ

2y-x=2……..(i)

y+x=7

বা, 2y+2x=14……(ii)

এবং

y=2x-5

বা, y-2x=-5……(iii)

(i)-(ii)----à করে পাই,

-3x=-12

বা, x=4

x=4 (i) নং এ বসিয়ে পাই,

2y-4=2

বা, 2y = 2+4

বা, 2y = 6

বা, y = 3

অর্থাৎ, (i) ও (ii) রেখার ছেদবিন্দু (x,y) = (4,3)

প্রদত্ত রেখাত্রয় সমবিন্দু হলে (4,3) বিন্দু দ্বারা (iii) নং সমীকরণটি সিদ্ধ হবে।

সুতরাং (iii) নং এর বামপক্ষ = 3-2.4 = 3- 8 = - 5 = ডানপক্ষ।

সুতরাং, প্রদত্ত রেখাত্রয় সমবিন্দু (প্রমাণিত)।

২২. y=x+3, y=x-3, y=-x+3 এবং y=-x-3 একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। চতুর্ভুজটি আঁক এবং ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় কর।

সমাধানঃ

y=x+3------(i)

বা, x=-3 যখন y=0 এবং y=3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (-3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,3) বিন্দুতে ছেদ করে।

y=x-3-------(ii)

বা, x=3 যখন y=0 এবং y=-3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,-3) বিন্দুতে ছেদ করে।

y=-x+3------(iii)

বা, x=3 যখন y=0 এবং y=3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,3) বিন্দুতে ছেদ করে।

y=-x-3------(iv)

বা, x=-3 যখন y=0 এবং y=-3 যখন x=0

অর্থাৎ, (i) নং রেখা X অক্ষকে (-3,0) বিন্দুতে ছেদ করে

এবং Y অক্ষকে (0,-3) বিন্দুতে ছেদ করে।

এখন প্রাপ্ত তথ্যানুযায়ী (i), (ii), (iii) ও (iv) নং রেখাকে গ্রাফ কাগজে অঙ্কন করি।



উৎপন্ন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো হলো A(3,0), B(0,3), C(-3,0) এবং D(0,-3)

চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয়ঃ

প্রথম পদ্ধতিঃ

AC কর্ণ ABCD কে ABC ও ACD তে বিভক্ত করে।

এখন,

AB=√{(3-0)2+(0-3)2}=√(9+9)=3√2 একক

BC=√{(0+3)2+(3-0)2}=√(9+9)=3√2 একক

CD=√{(-3-0)2+(0+3)2}=√(9+9)=3√2 একক

AD=√{(3-0)2+(0+3)2}=√(9+9)=3√2 একক

AC=√{(3+3)2+(0+0)2}=√(6)2=6 একক

ABC এর পরিসীমা = AB+BC+CA=3√2+3√2+6=6√2+6=6(√2+1)

অতএব,  ABC এর অর্ধপরিসীমা = 3(√2+1)

ACD এর পরিসীমা = AB+BC+CA=3√2+3√2+6=6√2+6=6(√2+1)

অতএব,  ACD এর অর্ধপরিসীমা = 3(√2+1)

ABC এর ক্ষেত্রফল = √{s(s-AB)(s-BC)(s-AC) বর্গ একক

=[3(√2+1){ 3(√2+1)- 3√2}{ 3(√2+1)- 3√2}{ 3(√2+1)- 6}] বর্গ একক

=[3(√2+1){(3)(3)(3√2-3)] বর্গ একক

=[(3√2+3){(3)(3)(3√2-3)] বর্গ একক

=√[{(3√2)2-32}(3)(3)] বর্গ একক

=√{(18-9)(3)(3)} বর্গ একক

=√{(9)(3)(3)} বর্গ একক

=√81 বর্গ একক

=9 বর্গ একক

অনুরুপভাবে ACD এর ক্ষেত্রফল = 9 বর্গ একক

তাহলে, ABCD এর ক্ষেত্রফল = 9+9 বর্গ একক=18 বর্গ একক

দ্বিতীয় পদ্ধতিঃ

১ম পদ্ধতি হতে পাই,

AB=BC=CA=DA=3√2 একক

এবং কর্ণ AC = 6 একক

আবার,

কর্ণ BD = √{(0-0)2+(3+3)2}=√62 = 6 একক

যেহেতু ABCD চতুর্ভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান ও কর্ণ AC=কর্ণ BD

অতএব, ABCD একটি বর্গ যার বাহুর দৈর্ঘ্য 3√2 একক

অতএব, ABCD এর ক্ষেত্রফল =(3√2)2 বর্গ একক = 9বর্গ একক =18 বর্গ একক

তৃতীয় পদ্ধতিঃ

চতুর্ভুজেটির শীর্ষবিন্দুগুলো হলো A(3,0), B(0,3), C(-3,0) এবং D(0,-3)

বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বেবেচনা করে পাই,

ABCD এর ক্ষেত্রফল

= ½

|

3 0 -3 0 3

0 3 0 -3 0

|

বর্গ

একক

= ½ (9+0+9+0-0+9+0+9) ‘’

= ½ 36 ‘’

=18 বর্গ একক

২৩. A(-4,13), B(8,8), C(13,-4) এবং D(1,1) একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু।

ক) BD রেখা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণ্য় কর।

সমাধানঃ

দেওয়া আছে, B(8,8) এবং D(1,1)

BD রেখার ঢাল m হলে, tanθ = m

এখন,

m

    8-1

=------
    8-1

7/7

=1

অতএব,

tanθ = 1

বাtanθ = tan450

বা, θ = 450

অর্থাৎ, BD রেখা X অক্ষের সাথে 450 কোণ উৎপন্ন করে।

খ) ABCD চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় কর।

সমাধানঃ

ABCD চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু A(-4,13), B(8,8), C(13,-4) এবং D(1,1)

তাহলে,

AB=√{(-4-8)2+(13-8)2একক

            =√{(-12)2+52} একক

            =√(144+25) একক

            =13 একক

BC=√{(8-13)+(8+4)} একক= √(25+144) একক=13 একক

CD=√{(13-1)2+(-4-1)2একক=√(144+25) একক=13 একক

DA=√{(1+4)+(1-13)2একক=√(5+144) একক=13 একক

অর্থাৎ, ABCD চতুর্ভুজের চারটি বাহু সমান।

এখন,

AC=√{(13+4)2+(-4-13)2 একক=√{172+(-17)2একক=√2(17)একক=17√2 একক

BD=√{(1-8)2+(1-8)2 একক= √72+7একক=√2.7একক=7√2 একক

অর্থাৎ, কর্ণ AC ≠ কর্ণ BD

চতুর্ভুজটি বাহুগুলো সমান কিন্তু কর্ণদ্বয় সমান নয়।

সুতরাং চতুর্ভুজটি একটি রম্বস।

গ)ABCD চতুর্ভুজের যে x অংশ অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

ABCD চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু A(-4,13), B(8,8), C(13,-4) এবং D(1,1)

বিন্দুগুলোকে XY সমতলে স্থাপন করে পাই,



চিত্র হতে, ধরি, CD রেখা ও BC রেখা X-অক্ষকে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।

অতএব,

CD রেখার সমীকরণ

y-1      1+4         5

----- = ------ = ----
x-1       1-3       -12

বা, 5x-5=-12y+12

বা, 5x+12y=17

বা, 5x = 17 যখন y=0

বা, x = 17/5

তাহলে E বিন্দুর স্থানাঙ্ক (17/5,0)

আবার BC রেখার সমীকরণ,

y-8      8+4        12

----- = ------ = ----
x-8       8-13       -5

বা, 12x-96=-5y+40

বা,12x+5y=136

বা, 12x=136 যখন y=0

বা, x=136/12

বা, x=34/3

তাহলে F বিন্দুর স্থানাঙ্ক (34/3,0)

এখন, E(17/5,0), C(13,-4) F(34/3,0) বিন্দুত্রয় দ্বারা গঠিত

ECF এর ক্ষেত্রফল

= ½ 

|

17/5 13 34/3 17/5

  0  -4   0    0

|

বর্গ

একক

= ½ (-68/5+0+0-0+136/3-0) ‘’

= ½ (136/3-68/5) ‘’

= ½  476/15 ‘’

=1513/15 বর্গ একক

অতএব, X-অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল  513/15 বর্গ একক।

২৪. একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু হলো P(5,2), Q(-3,2), R(4,-1) এবং S(-2,-1)

ক) PS রেখার সমীকরণ নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, P(5,2) এবং S(-2,-1)

অতএব, PS রেখার সমীকরণঃ

x-5         y-2

----- =--------
5-(-2)   2-(-1)

      x-5      y-2

বা, ----- =------
        7         3

বা, 3x-15=7y-14

বা, 3x-7y-1=0

খ) PQRS চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধানঃ

P(5,2), Q(-3,2), R(4,-1) এবং S(-2,-1) বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই,

PQRS চতুর্ভুজের ক্ষেত্রফল

= ½

|

5 -3 -2 4 5

2 2 -1 -1 2

|

বর্গ

একক

= ½ (10+3+2+8+6+4+4+5) ‘’

= ½ 42 ‘’

= 21 বর্গ একক

তাহলে, বর্গের বাহুর দৈর্ঘ্য a = 21

অতএব,

বর্গের কর্ণের দৈর্ঘ্য

=2a একক

=√2√21 একক

=√42 একক

নির্নেয় বর্গের কর্ণের দৈর্ঘ্য √42 একক।

গ) PQRS চতুর্ভুজের যে অংশ ২য় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

দেওয়া আছে, P(5,2), Q(-3,2), R(4,-1) এবং S(-2,-1)

বিন্দুগুলোকে ছক কাগজে স্থাপন করে পাই,



PQ রেখা Y অক্ষকে (0,2) বিন্দুতে ছেদ করেছে।

আবার QS রেখার সমীকরণ,

y-2     2+1     3

---- = ---- =----
x+3    -3+2   -1

বা, 3x+9=-y+2

বা, 3x+y=-7

বা, 3x = -7 [রেখাটি X অক্ষকে ছেদ করে বলে, y=0 ধরে]

বা, এক্স =-7/3

অতএব, QS রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক (-7/3,0)

এখন, দ্বিতীয় চতুর্ভাগে (0,0), (0,2), (-3,2) এবং (-7/3,0) বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফলঃ

= ½

|

0 0 -3 -7/3 0

0 2  2   0   0

|

বর্গ

একক

= ½ (0+0+0+0-0+6+14/3-0) ‘’

= ½  (6+14/3) ‘’

= ½  32/3 ‘’

16/3 বর্গ একক

অতএব, PQRS চতুর্ভুজের যে অংশ ২য় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল 16/3 বর্গ একক।


Post a Comment

0 Comments