অধ্যায় ১১ঃ সময়
১১.১ সময়
১. দিন ও সপ্তাহকে মিনিটে রূপান্তর করঃ
(১) ১ দিন=২৪ ঘন্টা=…………মিনিট
সমাধানঃ
∴ ২৪ ঘন্টা=২৪x৬০ মিনিট=১৪৪০ মিনিট
(২) আমরা জানি, ১ সপ্তাহ=৭ দিন
=১৬৮ ঘন্টা
=১৬৮x৬০ মিনিট
=১০০৮০ মিনিট
১১.২ অনুশীলনী
১. সেকেন্ডে প্রকাশ করঃ
১০ মিনিট= ? সেকেন্ড
৪ মিনিট= ? সেকেন্ড
৫ মিনিট= ? সেকেন্ড
১২ মিনিট= ? সেকেন্ড
২০ মিনিট= ? সেকেন্ড
সমাধানঃ
অতএব, ২ মিনিট=২x৬০ সেকেন্ড=১২০ সেকেন্ড
অনুরুপভাবে, ১০ মিনিট=১০ x ৬০=৬০০ সেকেন্ড
৪ মিনিট=৪ x ৬০=২৪০ সেকেন্ড
৫ মিনিট=৫ x ৬০=৩০০ সেকেন্ট
১২ মিনিট=১২ x ৬০=৭২০ সেকেন্ড
২০ মিনিট=২০ x ৬০=১২০০ সেকেন্ড
২. দিনে প্রকাশ করঃ
৪৮ ঘন্টা=২ দিন
১২০ ঘন্টা= ? দিন
২ সপ্তাহ= ? দিন
৩ সপ্তাহ= ? দিন
৪ সপ্তাহ= ? দিন
সমাধানঃ
অতএব,
৪৮ ঘন্টা=৪৮ ÷ ২৪=২ দিন
৭২ ঘন্টা=৭২ ÷ ২৪= দিন=৩ দিন
৩ সপ্তাহ=৩x৭ দিন=২১ দিন
৪ সপ্তাহ=৪x৭=২৮ দিন।
৩. একত্রে যোগ কর এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করঃ
মিনিট | ঘন্টা এবং মিনিট | |
৫০ মিনিট+৩০ মিনিট | ৮০ মিনিট | |
৩৫ মিনিট+৩৫ মিনিট | ৭০ মিনিট | |
৬০ মিনিট+৮০ মিনিট | ১৪০ মিনিট | |
৯০ মিনিট+৪৫ মিনিট | ১৩৫ মিনিট | |
১২০ মিনিট+৬০ মিনিট | ১৮০ মিনিট |
সমাধানঃ ছকটি পূরণ করে দেখানো হলো-
মিনিট | ঘন্টা এবং মিনিট | |
৫০ মিনিট+৩০ মিনিট | ৮০ মিনিট | ১ ঘন্টা ২০ মিনিট |
৩৫ মিনিট+৩৫ মিনিট | ৭০ মিনিট | ১ ঘন্টা ১০মিনিট |
৬০ মিনিট+৮০ মিনিট | ১৪০ মিনিট | ২ ঘন্টা ২০ মিনিট |
৯০ মিনিট+৪৫ মিনিট | ১৩৫ মিনিট | ২ ঘন্টা ১৫ মিনিট |
১২০ মিনিট+৬০ মিনিট | ১৮০ মিনিট | ৩ ঘন্টা |
৪. সালমার বয়স ১০ বছর ৯ মাস এবং মিটার বয়স ১২ বছর ০ মাস। সালমা ও মিটার বয়সের পার্থক্য কত?
সমাধানঃ
বছর মাস
১২ ০
-১০ ৯
১ ৩
অতএব, সালমা ও মিতার বয়সের পার্থক্য ১ বছর ৩ মাস।
৫। মাসুদা বেগমের ৩ মাস ৩ সপ্তাহ ১২ দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি ২ মাস ৪ সপ্তাহ ৩ দিনের ছুটি নিলেন। মাসুদা বেগমের আরও কত দিনের ছুটি পাবেন?
সমাধানঃ
মাস সপ্তাহ দিন মাস সপ্তাহ দিন
৩ ৩ ১২ ৩ ৪ ৫
২ ৪ ৩>>>>২ ৪ ৩
১ ০ ২
সুতরাং, মাসুদা বেগম আরও ছুটি পাবেন=১ মাস ২ দিন=১x৩০ দিন+২ দিন=৩২ দিন।
0 Comments